Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৩
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় ঋণখেলাপের কারণে সংসদ সদস্যপদ বাতিল হওয়া আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংঘর্ষের ঘটনার পর একপক্ষের ক্ষুব্ধ কর্মীরা উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

স্থানীয় বিএনপি নেতা ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা সীতাকুণ্ড উপজেলা সদরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়। গোলযোগের আশঙ্কায় প্রশাসন সীতাকুণ্ডের একটি কমিউনিটি সেন্টারে একপক্ষের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে। পরবর্তীতে আসলাম চৌধুরীর অনুসারীরা অন্য একটি কমিউনিটি সেন্টারে নতুন করে অনুষ্ঠানের আয়োজন করে।

দুপুরের দিকে আসলাম চৌধুরীর সমর্থকদের একটি মিছিল উপজেলা সদরের বাংলাবাজারের দিকে যাওয়ার সময় দক্ষিণ বাইপাস এলাকায় অপর পক্ষের মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সীতাকুণ্ড পৌর সদরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এক পক্ষ বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আসলাম চৌধুরী পক্ষের উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন অভিযোগ করে বলেন, “মুনস্টার কমিউনিটি সেন্টারে আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি প্রশাসন ও ক্লাব কর্তৃপক্ষ বাতিল করায় আমরা অন্য স্থানে কর্মসূচি স্থানান্তর করি। কিন্তু আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসার সময় কাজী সালাউদ্দিনের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।”

বিষয়:

চট্টগ্রামবিএনপিসীতাকুণ্ডসংঘর্ষঅবরোধ
১

‘এনসিপি আমাকে মেরে ফেলার থ্রেট দিছে’

২

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

৩

রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির

৪

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ

৫

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

সম্পর্কিত

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার এক বার্তায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জ

রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির

রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির

সি চিনপিং বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্কের সামনে “আরও উজ্জ্বল” সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত পরিস্থিতির মাত্রা স্পষ্টতই বেড়েছে।” পুতিনও এতে একমত হয়ে বলেন, “সব ক্ষেত্রেই সহযোগিতা সফলভাবে এগিয়ে চলছে।”

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ

ডা. জাহেদ উর রহমান বলেন, “তবে শুধু শেখ হাসিনার পক্ষে কথা বলা বা তাকে সমর্থন করাকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে এর জন্য অবশ্যই আইন থাকতে হবে।”

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

একজন ইজিবাইক চার্জ দিতে গিয়ে, স্বামী-স্ত্রী বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় এবং অপর একজন বৈদ্যুতিক মোটর চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।