
কিয়েভের প্রধান সড়কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শুক্রবার বিক্ষোভকারীরা কিয়েভের ঐতিহাসিক কেন্দ্র দিয়ে মিছিল করে রাজধানীর প্রাণকেন্দ্র খ্রেশচাতিক সড়কে জড়ো হয়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় প্রায় এক কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সিআইআইডি জানায়, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান থামিম আনসারি নামের এক ভারতীয় নাগরিক। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর ওজন ৪৫৫ গ্রাম বলে জানিয়েছে সিআইআইডি। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। তবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিআইআইডি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শুক্রবার বিক্ষোভকারীরা কিয়েভের ঐতিহাসিক কেন্দ্র দিয়ে মিছিল করে রাজধানীর প্রাণকেন্দ্র খ্রেশচাতিক সড়কে জড়ো হয়।

বগুড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ফেলে রাখা একটি বস্তা এবং শপিংব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছে। আজ শনিবার দুপুরে পৌনে ১টার দিকে দুই স্টেশনে বস্তা ও শপিংব্যাগটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তেঁজগাও এবং মিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল দুটি ঘিরে রাখে। এরই মধ্

আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।