Advertisement

আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

Advertisement

বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল জানিয়েছে, আজ শনিবার বেলা ১১টায় ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এরপর তারেক রহমান পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

Advertisement

গতকাল শুক্রবার তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।