Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৪০ দিন পর খুলল আল-আকসা মসজিদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৭: ৩৩
৪০ দিন পর খুলল আল-আকসা মসজিদ

৪০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পুনরায় খুলে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ভোরে মসজিদের ফটক খুলে দেওয়া হলে তিন হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি সেখানে ফজরের নামাজ আদায় করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Advertisement

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের গেট খুলে দেওয়ার পর শত শত মানুষ ভেতরে প্রবেশ করছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবক ও মসজিদের খাদেমরা প্রাঙ্গণ পরিষ্কার ও নামাজের জন্য প্রস্তুতির কাজ করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা শুরুর পর নিরাপত্তার অজুহাতে আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়। এ সময় রমজান, ঈদুল ফিতর এবং জুমার নামাজেও ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

তবে ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত দেখিয়ে ইসরায়েল মসজিদটির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে মসজিদ পুনরায় খোলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলিদের প্রায় প্রতিদিনের অনুপ্রবেশ আবার শুরু করেছে এবং এর সময়ও বাড়িয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টা থেকে তাদের পুলিশি নিরাপত্তায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা ও নৃত্য করতে দেখা যায়।

জেরুজালেম গভর্নরেট এই সিদ্ধান্তকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এই সময় বৃদ্ধি আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা জোরদার হওয়ার ইঙ্গিত দেয় এবং সময়ভিত্তিক বিভাজন প্রতিষ্ঠার চেষ্টা, বিশেষ করে ৪০ দিন পর পুনরায় খোলার পর।

নতুন সূচি অনুযায়ী, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশের সময় এখন প্রতিদিন মোট সাড়ে ছয় ঘণ্টা — সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট এবং দুপুর ১ টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

বিষয়: ইরানঈদুল ফিতরজেরুজালেমআল-আকসা মসজিদযুক্তরাষ্ট্রইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।