Advertisement

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরাতে হবে: জামায়াত নেতা জহির উদ্দিন বাবর

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরাতে হবে: জামায়াত নেতা জহির উদ্দিন বাবর

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমকে অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর। আজ বৃহস্পতিবার বরিশালে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “বাংলাদেশের তিন কোটি গ্রাহকের একটি আস্থার প্রতীক বাংলাদেশ ইসলামী ব্যাংক নিয়ে একটি হা-ডু-ডু খেলা শুরু করেছে। ইসলামী ব্যাংক কীভাবে চলবে– সেটা তিন কোটি গ্রাহকসহ বাংলার জনগণ সেই সিন্ধান্ত নেবে।”

জহির উদ্দিন মুহাম্মদ বাবর আরও বলেন, “অবিলম্বে শেখ হাসিনার দোসর ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের কোনো কোনা কাঞ্চিতে এই ফ্যাসিস্টের দোসরকে ঢুকতে দেওয়া হবে না।”

জামায়াতের এই নেতা বলেন, “১৭ বছর এস আলম যেমন লুটপাট করেছিল, আবার তেমন লুটপাট করবেন তা হবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকরা এবার জেগে উঠেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একজন অযোগ্য ব্যবসায়ী ঋণখেলাপী গর্ভনরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

Advertisement