Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ১৯
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জে সংঘর্ষ। ছবি: চরচা

সুনামগঞ্জের তাহিরপুরে কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টাব্যাপী চলা এই ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Advertisement

আজ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে সহকারী পুলিশ সুপার (এএসপি)-এর কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের আগে মঙ্গলবার মধ্যরাতে মাইকিং করে প্রস্তুতি নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সপ্তাহখানেক আগে মধ্য তাহিরপুর এলাকার একটি মাঠে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি ইজিবাইকের কাচে বল লাগাকে কেন্দ্র করে মধ্য তাহিরপুরের ইজিবাইকচালকের সঙ্গে বীরনগর গ্রামের এক কিশোরের কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জের ধরে পরদিন তাহিরপুর বাজারে বীরনগর গ্রামের এক যুবককে মারধর করেন মধ্য তাহিরপুর গ্রামের কয়েকজন ব্যক্তি। এই ঘটনার পর মধ্য তাহিরপুরের বাসিন্দাদের সঙ্গে বীরনগর, ধুতমা, জয়নগর ও লক্ষ্মীপুর—এই চার গ্রামের মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

গত মঙ্গলবার রাতে বাজারে উভয় পক্ষের দুই যুবকের মধ্যে পুনরায় হাতাহাতি হয়। এর পরপরই রাত ১২টার দিকে বীরনগর গ্রামের একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়—‘বুধবার সকালে যার কাছে যা আছে, তা নিয়ে মাঠে উপস্থিত থাকার জন্য।’ মাইকিংয়ের সেই ভিডিওটি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে ঘোষিত সূচি অনুযায়ী উভয় পক্ষের বিপুলসংখ্যক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পুরো এলাকায় দেখা দেয় তীব্র আতঙ্ক। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমদ বলেন, “মাইকিংয়ের খবর পেয়ে রাতেই পুলিশ ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সকালে বহু লোক জমায়েত হয়ে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি এবং মামলা দায়ের হয়নি।”

বিষয়: জেলার খবরসুনামগঞ্জহামলাআহতঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি