Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৮: ০৭
মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক বিশেষ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Advertisement

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো মাদক পাচার এবং এর সাথে সম্পৃক্ত অর্থ পাচার (মানি লন্ডারিং) রোধে দুই দেশের মধ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তির শর্তানুযায়ী, উভয় দেশ মাদক পাচারকারী সংস্থা, সন্দেহভাজন ব্যক্তি এবং মাদক পাচারের নতুন নতুন রুট ও কৌশল সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে। এ ছাড়া মাদক শনাক্তকরণে আধুনিক প্রযুক্তিগত সহায়তা ও কারিগরি জ্ঞান বিনিময়েও দুই দেশ সম্মত হয়েছে।

চুক্তির মূল বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে–মাদক পাচারকারী অপরাধী সংগঠনগুলোর কার্যক্রম রুখতে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধে যৌথ অভিযান এবং ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’ পরিচালনা করবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ে দুই দেশ সম্মত হয়েছে।

অন্যদিকে চুক্তিতে লুকানো মাদক শনাক্ত করতে বিশেষ সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা ও কৌশল একে অপরের সাথে বিনিময়ের বিষয়টি উঠে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

নিয়মিত যোগাযোগের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তি অনুযায়ী, বিনিময়কৃত সকল তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে। এই চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রয়োজন সাপেক্ষে এর মেয়াদ আরও বাড়ানো যাবে। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীপাকিস্তানবাংলাদেশমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসালাহউদ্দিন আহমদমাদকবিরোধীমাদকদ্রব্য
Advertisement
সর্বশেষ
  • ১

    এখনও জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

  • ২

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

  • ৩

    ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড

  • ৪

    আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

  • ৫

    ছয় দশক পর প্রদর্শনীতে ভ্যান গঘের বিরল চিত্রকর্ম

সম্পর্কিত
  • এখনও জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

    এখনও জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

    গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ২০টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দলও।

  • ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    ক্যাথলিক চার্চের প্রধান ও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।

  • ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড

    ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড

    ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়া সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে বলেছেন, নেতাদের কারাবাসে দল ভয় পাবে না। তিনি বলেন, “আমরা এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটাব।”

  • আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

    আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার

    দেশে গ্যাসের ঘাটতি মেটাতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে