
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের আকাশসীমার পূর্বাঞ্চলীয় আকাশপথগুলো দেশটির ওপর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে খুলে দেওয়া হয়েছে কয়েকটি বিমানবন্দরও।
তবে এই ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পরও ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরান অতিক্রম করছে না এবং বেশ কিছু ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে, মার্কিন নৌ অবরোধের জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, আমেরিকার পক্ষ থেকে ইরানি বন্দরগুলোতে ক্রমাগত অবরোধ জারি রাখার কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে।

জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

ছাত্রদল নেতাদের সঙ্গে তালা ভেঙ্গে নিজ র্কাযালয়ে চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা ছিলেন।