
সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।
চরচা প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের উত্তরার বাসভবনে হামলা হয়েছেে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর চরচাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলা ১১টার দিকে একদল যুবক জিএম কাদেরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে খবর পান তারা। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বাড়ির পাশে সিসিটিভি ক্যামরা দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

ছাত্রদল নেতাদের সঙ্গে তালা ভেঙ্গে নিজ র্কাযালয়ে চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা ছিলেন।