
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।
স্থানীয় সময় আজ মঙ্গলবার জাম্বোয়াঙ্গা শহরের আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্কুলে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রেডিও স্টেশন ডিজেডএমএমকে দেওয়া সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো জানান, নিহত দুজনই স্কুলের শিক্ষার্থী। যারমধ্যে গুলি ছোড়া শিক্ষার্থীও রয়েছে।
ওলাসো বলেন, সন্দেহভাজন প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা নিশ্চিত নয়। এরপর সে এক সহপাঠীকে গুলি করে হত্যা করে। পরে নিজেও গুলি করে আত্মহত্যা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কেউ নিহত বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ফিলিপাইনে স্কুলে গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে আগ্নেয়াস্ত্রের মালিকানার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। অস্ত্রের লাইসেন্স পেতে পটভূমি যাচাইয়ের পাশাপাশি মানসিক সক্ষমতা পরীক্ষা করার বিধানও রয়েছে। তবে অবৈধ আগ্নেয়াস্ত্র এখনো দেশটিতে প্রচলিত।
এর আগে গত জুনে দেশটির মধ্যাঞ্চলের তাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে গুলি চালালে অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন