Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্কারোপ কানাডার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০: ৫৪
ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে পাল্টা শুল্কারোপ কানাডার
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মধ্যরাত থেকে কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর জবাবে কানাডাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের স্টিল, ইলেকট্রনিকস ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক বসাবে।

Advertisement

দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাতে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর গতকাল শনিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে মার্ক কার্নি এ কথা বলেন।

কার্নি জানান, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্ক কানাডাও পণ্যের ওপর আরোপ করবে। অর্থাৎ ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে পাল্টা শুল্ক দেওয়া হবে। এর আওতায় ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল। কিন্তু শুক্রবারে আলোচনা ব্যর্থ হওয়ায় দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার ও মিত্র এই দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক আরও খারাপ হলো। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) নামের মহাদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এখন বেশ জটিল হয়ে পড়েছে।

আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্পMark Carney

নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় ৫ শতাংশ পড়বে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্য। এর বাইরে কানাডার ইস্পাত, কাঠ ও গাড়ির ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক রয়েছে।

১৮ মাস ধরে ইউএসএমসিএ চুক্তির আওতায় কানাডার বেশির ভাগ পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল। কিন্তু নতুন এই শুল্ক আরোপের ক্ষেত্রে কানাডার পণ্যগুলোকে কোনো ছাড় দেওয়া হয়নি।

এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। এ জন্য ওয়াশিংটন নতুন করে যে পরিমাণ শুল্ক বসিয়েছে, কানাডাও ঠিক সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

কানাডা কোনো বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মার্ক কার্নি বলেন, “কেউ আক্রমণ করলে আপনিও যুদ্ধে জড়াতে বাধ্য হন। আমরা হামলার শিকার হয়েছি।”

কানাডা তার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশের জন্যই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া কয়েকজন বিশ্বনেতার মধ্যে কার্নি অন্যতম। এমনকি তিনি নতুন নতুন বাণিজ্য ও সামরিক জোট গড়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

কানাডার শুল্কের বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন বাণিজ্যমন্ত্রীর কার্যালয় এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় কোনো মন্তব্য করেনি।

বিষয়: ডোনাল্ড ট্রাম্পশুল্ককানাডাযুক্তরাষ্ট্রবাণিজ্যবিদেশবৈদেশিক সম্পর্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।