
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
বিশ্বকাপে ব্রাজিলের এক ম্যাচ হয়ে গেলেও নেইমারকে নিয়ে কানাঘুষা এখনো চলছেই। তিনি কি পায়ের মাংসপেশির চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে আদৌ ফিট হতে পারবেন - তা নিয়ে শঙ্কায় আছেন সমর্থকেরা। আপাতত তাদের জন্য সুখবর। অবশেষে প্রথমবারের মতো ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে নেইমারকে।
বুধবার নিউ জার্সির মরিস্টাউনে ব্রাজিলের অনুশীলনে রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গাব্রিয়েল মাগালিয়েস ও ফাবিনিওর সঙ্গে অনুশীলন মাঠে ঢোকেন নেইমার। সাংবাদিকদের দেখে মজার ছলে বলেন, ‘আমাকে মিস করেছো?’
দলীয় অনুশীলনের পুরোটা সময় অবশ্য থাকতে পারেননি নেইমার। কিছুক্ষণ পর নেমে পড়েন তার পুনর্বাসন প্রক্রিয়ার কার্যক্রমে। সেখানে ব্রাজিলের কোচিং স্টাফের সদস্যদের তত্ত্বাবধানে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের ব্যক্তিগত অনুশীলন চলতে থাকে।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। সেই চোট থাকা অবস্থাতেই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পরে জানা যায়, সান্তোস প্রথমে চোট খুব গুরুতর নয় জানালেও চোটটা আসলে গ্রেড-২ কাফ ইনজুরি। সাধারণত ২-৩ সপ্তাহ লাগে এই চোট থেকে সেরে উঠতে। পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার, মরক্কোর বিপক্ষে সে ম্যাচ ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা নেইমারকে মূলত নকআউট পর্বের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছেন। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে নেইমার খেললেও খুব অল্প সময় খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।