চরচা ডেস্ক

ইরানের অভ্যন্তরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে এই তথ্য জানায়।
মানবিক সংস্থাটি জানিয়েছে, এই হামলা রাজধানী তেহরান থেকে শুরু করে দূরবর্তী ছোট শহরগুলো পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানোয় বেসামরিক জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। রেড ক্রিসেন্টের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। তবে ক্রমাগত হামলার কারণে অনেক স্থানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এ পর্যন্ত, তেহরানসহ দেশের ছোট-বড় মোট ১৫৩টি শহর ও সারা দেশে ৫০০টির বেশি নির্দিষ্ট স্থানে হামলা চালানো হয়েছে। গত শনিবার থেকে হাজারের বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।