Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সালমান শাহের মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ‘হয়নি’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৬: ৫১
সালমান শাহের মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ‘হয়নি’

ঢাকার একটি আদালত চিত্রনায়ক সালমান শাহের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেননি। বরং এ সংক্রান্ত বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। ফলে মরদেহ উত্তোলনের আগের আদেশ বহাল রয়েছে। তবে আদালতে প্রথমে আদেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম ও তার আইনজীবী।

Advertisement

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সালমান শাহের মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষ। আদালতের আদেশ ঘোষণার পর প্রথমে ধারণা করা হয় আবেদনটি মঞ্জুর হয়েছে। পরে জানা যায়, আদালত আবেদনটি কেবল নথিভুক্ত করেছেন।

রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। তবে আদেশ বুঝতে ভুল হওয়ায় সেটিকে আবেদন মঞ্জুর হয়েছে বলে জানানো হয়েছিল। তদন্তাধীন মামলায় বাদীপক্ষের এমন আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, প্রকাশ্য আদালতে বিচারকের সামনে আদেশ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি নথিভুক্ত হয়েছে বলে জানানো হয়, যা তার কাছে বোধগম্য নয়। বিচার বিভাগের কার্যক্রমে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

মামলার বাদী ও সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দাবি করেন, তিনি নিজ কানে আদালতকে আবেদন গ্রহণ করতে শুনেছেন। পরে আদেশের ভিন্ন ব্যাখ্যা পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

আবেদনে বলা হয়, প্রায় তিন দশক আগে দাফন হওয়া মরদেহ থেকে বর্তমানে কোনো কার্যকর দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ১৯৯৭ সালে একবার মরদেহ উত্তোলনের সময়ও অতিমাত্রায় পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়া বারবার মরদেহ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

গত ২৪ মে আদালত সিআইডির আবেদনের পর সালমান শাহের মরদেহ উত্তোলনের অনুমতি দেন। আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশও দেন।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। পরে তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামীরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তিন দশক ধরে আলোচিত এ মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত হলেও রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি।

বিষয়: সিআইডিমামলাসালমান শাহঅপরাধআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।