Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরকারের পররাষ্ট্রনীতিতে দুর্বলতা দেখা যাচ্ছে: জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০: ১৯
সরকারের পররাষ্ট্রনীতিতে দুর্বলতা দেখা যাচ্ছে: জামায়াত
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: চরচা

বিএনপি সরকারের ৬ মাসে পররাষ্ট্রনীতিতে দুর্বলতা রয়েছে বলে মনে করে বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলটির পক্ষ থেকে এ মন্তব্য করেন।

Advertisement

জামায়াতের সেক্রেটারি বলেন, “পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখা যাচ্ছে, আমরা সেটা উল্লেখ করতে পারছি। ‘বাংলাদেশ ফার্স্ট’–পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু ৬ মাসের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে, সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।”

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে–প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও কনডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন; অর্থাৎ, ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারেও অক্ষমতা ব্যক্ত করা হয়েছে। এগুলো মিন করে যে, কূটনৈতিক এবং পররাষ্ট্রনৈতিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে।”

বিরোধী দলের ওপর দায় চাপিয়ে জনদুর্ভোগ আড়ালের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: জামায়াতজামায়াতের সংবাদ সম্মেলন

রোহিঙ্গা ইস্যু নিয়েও সরকারের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “১২ লক্ষ রোহিঙ্গা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশের ওপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সে ক্ষেত্রেও সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে পরিকল্পনা, সরকার সেখানে ব্যর্থ, এখনো সে প্রক্রিয়া শুরু করতে পারেনি।”

জামায়াতের সেক্রেটারি সীমান্তের নিরাপত্তাহীনতা নিয়ে বলেন, “ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক হারে পুশ-ইনের প্রেশার চলেছে, সীমান্ত হত্যা চলেছে। সেটা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে।”

মিয়া গোলাম পরওয়ার গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সরকার দলীয় নেতা-কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, সরকার আইনশৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন।

অন্যদিকে এই সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের আয়কে ক্রমশ চাপে ফেলছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। এ ছাড়া তিনি ব্যাংকিং খাতে চরম নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন।

বিষয়: প্রধানমন্ত্রীসীমান্তদ্রব্যমূল্য বৃদ্ধিজামায়াতজ্বালানিদ্রব্যমূল্যসরকারআইনশৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ সংযোগরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধী দলব্যাংকজামায়াতে ইসলামীপররাষ্ট্র মন্ত্রণালয়পুশ ইনগ্যাস সংকট
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।