Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিরোধী দলের ওপর দায় চাপিয়ে জনদুর্ভোগ আড়ালের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২১: ২৬
বিরোধী দলের ওপর দায় চাপিয়ে জনদুর্ভোগ আড়ালের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: জামায়াত
জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: চরচা

সরকারের ছয় মাসের ব্যর্থতা ও জনদুর্ভোগ আড়াল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের ওপর দায় চাপিয়ে অহেতুক বিতর্কের অবতারণা করছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

আজ রোববার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই মন্তব্য করেন। সম্প্রতি দেশজুড়ে চলমান জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের আন্দোলনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, শনিবার এক অনুষ্ঠানে গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, জনগণকে বিভ্রান্ত করা রাজনীতিবিদের কাজ নয়; বরং তাদের ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই দায়িত্ব। তিনি বিরোধী দলকে এ সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, “অতীতে ব্যর্থ শাসকেরা জনদুর্ভোগের জবাব দিতে না পারলে যেভাবে নতুন বিতর্ক তৈরি করে মূল ইস্যু আড়াল করত, বর্তমান সরকারপ্রধানের আচরণেও সেই একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”

বিরোধী দলের নিকট পরিকল্পনার জবাব চেয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে জামায়াত নেতা বলেন, “জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলগুলোর প্রস্তাব কোনো গোপন নথি নয়, এটি জাতীয় সংসদে সংরক্ষিত আছে। গত ২১ মে জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে গঠিত সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী পক্ষ থেকে লিখিতভাবে ১০ দফা সুপারিশ জমা দেওয়া হয়েছিল।”

জামায়াত নেতা আরও জানান, গত ৭ জুন সংসদে উপস্থাপিত ওই বিশেষ কমিটির প্রতিবেদনে কমিটির নিজস্ব ১২ দফার পাশাপাশি বিরোধী দলের ১০ দফা সুপারিশও অন্তর্ভুক্ত ছিল, যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়: প্রধানমন্ত্রীজামায়াতসরকারবিরোধী দলরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।