চরচা প্রতিবেদক

রাজধানীর ‘অপরাধের স্বর্গরাজ্য’ খ্যাত মোহাম্মদপুরে এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন খোদ দুই পুলিশ সদস্য। তাদের একজনকে কুপিয়ে জখমও করা হয়েছে। এই ঘটনায় ডিএমপির মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা চার আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন ভুক্তভোগীরা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে পশ্চিম অংশের ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সাধারণ পোশাকে ছিলেন। তারা সেখানে ঘুরতে গিয়েছিলেন।
ভুক্তভোগী মো. সামিউল ইসলাম (২১) ও মো. আল আমীন শেখ (২১) এসপিবিএন-২ এর সদস্য। এর মধ্যে আল-আমিন শেখকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে পশ্চিম পার্শ্বে ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা চারজন সামুরাই ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওই দুই পুলিশ সদস্যের পথরোধ করে এবং ভয়ভীতি দেখিয়ে সঙ্গে যা আছে বের করে দিতে বলে। তারা মোবাইল ও টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানালে তাদের প্রাণনাশের হুমকিও দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা সামিউলের ব্যবহৃত ১০ হাজার টাকা মূল্যের টেকনো স্পার্ক গো-২ মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নেয়। কিন্তু আল আমীন মোবাইল ও টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ধারালো সামুরাই দেয়ে তার ডান হাতের বাহুতে ও পিঠে রক্তাক্ত জখম করে এবং জোরপূর্বক ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অভ্যন্তরীণ বাজার থেকে চলতি মৌসুমে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই ক্রয় প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আজ বুধবার এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।