Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতালিতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৯: ০০
ইতালিতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

উত্তর ইতালির বোলোনিয়া শহরে গ্রেপ্তারের চেষ্টার সময় পুলিশ মাটিতে চেপে ধরে রাখার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রসিকিউটররা বিষয়টি তদন্ত করছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোতে জন্ম নেওয়া উদ্যোক্তা আবদেররহিম ফকির ছোট আকারের স্থানান্তর ও পরিচ্ছন্নতা ব্যবসা পরিচালনা করতেন।

গতকাল রোববার পুলিশকে খবর দেওয়া হয় এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করছে। এই অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করার চেষ্টা করে। পরে ফকিরের মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

এক বাসিন্দার ধারণ করা এবং অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও শত শত মানুষকে বিক্ষোভে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী রাজনীতিকেরা ঘটনার জবাবদিহি দাবি করেছেন, অন্যদিকে ক্ষমতাসীন জোটে থাকা নেতারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

স্থানীয় দৈনিক ইল রেস্তো দেল কার্লিনো জানায়, বিক্ষোভকারীরা পুলিশবিরোধী স্লোগান দেয় এবং মুষ্টিবদ্ধ হাত উঁচু করে হাঁটু গেড়ে বসে। এটি যুক্তরাষ্ট্রে ২০২০ সালে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গড়ে ওঠা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে যুক্ত একটি প্রতিবাদী ভঙ্গি।

ভিডিওতে দেখা যায়, ফকির মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন এবং দুই পুলিশ কর্মকর্তা তাকে আটকে রেখেছে। তাকে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে এবং শ্বাসকষ্টে ভুগতে শোনা যায়। একপর্যায়ে তার নড়াচড়া ধীরে ধীরে থেমে যায়।

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেপ্তার ২CID

বোলোনিয়ার প্রসিকিউটর কার্যালয় ও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বোলোনিয়া পুলিশ জানিয়েছে, তদন্তকারীদের কাছে ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের বডিক্যামের ভিডিও সরবরাহ করা হবে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুপুরের পরপরই উত্তর-পূর্বাঞ্চলের পিলাস্ত্রো এলাকায় পৌঁছে পুলিশ জরুরি সেবা সংস্থাকে খবর দেয়। তখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। প্রতিবেদনে বলা হয়, ফকিরকে শান্ত করার চেষ্টা করার পর তিনি আক্রমণাত্মক আচরণ করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে এবং হাতকড়া পরানোর চেষ্টা করার সময় তাকে মাটিতে চেপে ধরে।

ফকিরের বোন খাদিজা সাংবাদিকদের বলেন, “তারা আমার ভাইকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আমি বিচার চাই।” রোববার পিলাস্ত্রো এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়।

আজ সোমবার বোলোনিয়ার কেন্দ্রে আরও একটি বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। এতে সমর্থন দিয়েছেন মধ্য-বামপন্থী মেয়র মাত্তেও লেপোরে। শ্রমিক সংগঠন সিজিআইএল এবং অন্য বামপন্থী সংগঠনও সমর্থন দিয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের অংশ ডানপন্থী দল লীগ বলেছে, ঘটনার কঠোর তদন্ত হওয়া উচিত। তবে দলটি একই সঙ্গে বলেছে, পুলিশ কর্মকর্তারা “ক্ষুব্ধ নাগরিকদের অনুরোধে” ঘটনাস্থলে গিয়ে “তাদের দায়িত্ব পালন করছিল।”

বিষয়: প্রধানমন্ত্রীমরক্কোইতালিপুলিশবিক্ষোভঅভিবাসীগ্রেপ্তারমৃত্যুপুলিশ হেফাজতে মৃত্যু
সর্বশেষ
  • ১

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

  • ২

    প্রবাসে শেকড়ের টান এবং স্বপ্নভঙ্গ

  • ৩

    এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

  • ৪

    ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

  • ৫

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

সম্পর্কিত
  • ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।

  • এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

    এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

    নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি।

  • ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

    ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

    আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

    কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।