Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
তদন্ত কমিটির প্রতিবেদন

আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৮
আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ
সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ–জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। তবে সেখানেও এ-ও বলা হয়েছে, বিশ্বকাপ না খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সম্মতিও ছিল।

Advertisement
Advertisement
Advertisement

ভারত-শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলেনি, সেটার তদন্তে গত মার্চে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম. ওলি উল্লাহ। অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

কমিটির তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

তবে তদন্তে বিসিবির কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সাংবাদিকসহ অনেকের সাক্ষাৎকার নেওয়া হলেও মূল দুই ব্যক্তি, অর্থাৎ, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য পায়নি তদন্ত কমিটি। বিভিন্নভাবে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
ভারতে গিয়ে খেলব না–এ ব্যাপারে আমরা অনড়: আসিফ নজরুলasif nazrul

তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং সার্বিক তথ্য পর্যালোচনা করা হয়েছে। এসবের ভিত্তিতে বিশ্বকাপে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের নেপথ্যে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেন তিনি।

ফয়সাল দস্তগীর আরও বলেন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবির কাছে চিঠি দিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। বিসিবি সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেনি।

তবে প্রতিবেদনে নিজেদের রায় জানিয়ে তদন্ত কমিটি বলেছে, বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।

২২ পৃষ্ঠার বিশাল তদন্ত প্রতিবেদনে ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কমিটির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

এ ছাড়া তদন্তের স্বার্থে সাক্ষাৎকার নেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সেই সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমের।

এর বাইরে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি। সাংবাদিকদের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ।

গত জানুয়ারিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের দেওয়া বক্তব্য প্রতিবেদনে বেশ গুরুত্ব পেয়েছে। তার বক্তব্য অনুযায়ী, তাকে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছিল। এরপরই আসিফ নজরুল বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান।

মাহবুব-উল-আলম এর প্রেক্ষিতে আসিফ নজরুলকে বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আগে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন। তার যুক্তি ছিল, বিসিবি যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে প্রতিবেদনে উঠে এসেছে, আসিফ নজরুলের সিদ্ধান্তের বিরোধিতা করার মতো সুযোগ ছিল না সেই সময়ের বিসিবি সভাপতি আমিনুলের। তাই কোনো আলোচনা ছাড়াই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে একমত হয় বিসিবি।

এছাড়া তদন্ত কমিটি বিসিবির সেই সময়ের সহসভাপতি ফারুক আহমেদের সঙ্গেও যোগাযোগ করেছে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তিনি নিজের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন। ফারুক তদন্ত কমিটিকে বলেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।

আর নাজমূল আবেদীন তদন্ত কমিটির কাছে বলেছেন, “ক্রিকেটারদের বিশ্বকাপে যাওয়ার ইচ্ছে ছিল। তবে সরকার যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত মানতে বাধ্য।”

তদন্ত কমিটি তাদের চূড়ান্ত মূল্যায়নে বাংলাদেশের বিশ্বকাপে না খেলার কারণ হিসেবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা নিয়ে মতবিরোধ, আইসিসির গভর্ন্যান্স সংঘাত, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং ব্যর্থ আলোচনাকে তুলে ধরা হয়েছে।

বিষয়: আসিফ নজরুলভারতটি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটবিসিবি
সর্বশেষ
  • ১

    ‘যে প্রক্রিয়ায় শিক্ষক মূল্যায়ন হচ্ছ, এটা প্রপার ওয়ে না’

  • ২

    হাইকোর্টের সামনে ককটেল হামলার সিসিটিভ ফুটেজ

  • ৩

    ‘গণতন্ত্র এখন ফর দ্য বিজনেসম্যান/ বাই দ্য বিজনেসম্যান’

  • ৪

    জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রভাবমুক্ত করার দাবি টিআইবির

  • ৫

    বিশ্বজুড়ে চলছে একনায়কতন্ত্রের ‘তৃতীয় ওয়েভ’, যেভাবে ধসে পড়ছে গণতন্ত্র

সম্পর্কিত
  • জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রভাবমুক্ত করার দাবি টিআইবির

    জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রভাবমুক্ত করার দাবি টিআইবির

    জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে নির্বাহী বিভাগের অতিক্ষমতায়ন রোধ এবং জবাবদিহি-সহায়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও সরকারি প্রভাবমুক্ত করার কোনো বিকল্প নেই।

  • যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

    যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

    স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা কার্ডিফ শহরে গত সোমবার আয়োজিত এক বৈঠকে যুক্তরাজ্য (ইউকে) থেকে নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক এই ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের দাবি জানানো হয়েছে, যা ভবিষ্যতে এই অ

  • ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন

    ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন

    পেন্টাগনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদে কৌশলগত ঘাটতি দেখা দিয়েছে। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের প্রথম অফিসিয়াল প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক অভিযানের খরচ, ক্ষয়ক্ষতি এবং মার্কিন অস্ত্রের মজুদের ওপর পড়ার প্রভাবের

  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৬ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।