Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৫
ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন
ছবি: রয়টার্স

পেন্টাগনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদে কৌশলগত ঘাটতি দেখা দিয়েছে। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের প্রথম অফিসিয়াল প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক অভিযানের খরচ, ক্ষয়ক্ষতি এবং মার্কিন অস্ত্রের মজুদের ওপর পড়ার প্রভাবের একটি বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে যে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের কৌশলগত মজুদে ঘাটতি তৈরি করেছে এবং নতুন করে গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে মার্কিন শিল্পসংস্থার বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য অংশ নিয়েছিলেন এবং এতে ২২.৩ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ব্যবহৃত হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে ইরানের সাথে যুদ্ধের প্রত্যক্ষ খরচ প্রায় ৩৩.৪ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। এই খরচের মধ্যে রয়েছে ২২.৩ বিলিয়ন ডলারের গোলাবারুদ, ৩.৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জামের ক্ষতি এবং অন্যান্য খাতে ৭.৪ বিলিয়ন ডলার ব্যয়।

তবে পেন্টাগনের এই মূল্যায়নে ক্ষতিগ্রস্ত ঘাঁটি মেরামত, নষ্ট হওয়া যুদ্ধবিমান প্রতিস্থাপন বা অস্ত্রের ঘাটতি পূরণের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এটিই স্পষ্ট করে যে, কেন পূর্বে মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের দেওয়া খরচের তথ্যে তারতম্য দেখা গিয়েছিল। যেমন জুলাইয়ের শেষের দিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যেখানে পেন্টাগনের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার বলেছিলেন। আবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে, এই যুদ্ধের সম্ভাব্য মোট খরচ ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।

মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকারship-attack

পেন্টাগনের এই তদন্ত প্রতিবেদনটি মূলত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের পূর্বে প্রকাশ করা উদ্বেগগুলোকেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। যেমন, যুদ্ধ শুরু হওয়ার প্রথম চার সপ্তাহের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অস্ত্রের দ্রুত হ্রাস পাওয়া নিয়ে চিন্তিত করে তুলেছিল। যদিও সে সময় হোয়াইট হাউস ও পেন্টাগন দাবি করেছিল যে, যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের অপারেশন চালানোর মতো পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে। বর্তমানে পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টটিতে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদে চরম চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের কেনাকাটা ও উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং ভবিষ্যতের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় মূল উপকরণ ও গোলাবারুদ নতুন করে মজুদ করার উদ্যোগ নিয়েছে।

প্রতিবেদনে মার্কিন অবকাঠামো ও বিমানবাহিনীর ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় শত শত ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বহু মার্কিন বিমান এবং ড্রোন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৩০টি বড় আকৃতির মার্কিন ড্রোন ধ্বংসের কথা নিশ্চিত করা হয়েছে। পেন্টাগন আরও নিশ্চিত করেছে যে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর প্রধান লজিস্টিক হাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। সামরিক ক্ষতির পাশাপাশি মার্কিন কূটনৈতিক কেন্দ্রগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়: যুদ্ধআমেরিকাঅস্ত্রপেন্টাগনইরান
সর্বশেষ
  • ১

    আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

  • ২

    যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

  • ৩

    ‘শিক্ষক মূল্যায়নের কাজ সম্পূর্ণভাবে/ ডাকসুর এখতিয়ার বহির্ভূত’

  • ৪

    ‘এনআইসিইউতে অনৈতিকভাবে স্লিপ ধরিয়ে দেন নার্সরা’

  • ৫

    ওয়াশিং জোন ও পিআইসিইউ কি একসঙ্গে?যা বলছে পদ্মা হাসপাতাল কর্তৃপক্ষ

সম্পর্কিত
  • আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

    আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

    ভারত-শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলেনি, সেটার তদন্তে গত মার্চে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

  • যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

    যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

    স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা কার্ডিফ শহরে গত সোমবার আয়োজিত এক বৈঠকে যুক্তরাজ্য (ইউকে) থেকে নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক এই ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের দাবি জানানো হয়েছে, যা ভবিষ্যতে এই অ

  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৬ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বড় সরদার বাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’