Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১০
যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড
যুক্তরাজ্য থেকে আলাদা হতে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। ছবি: রয়টার্স

স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা কার্ডিফ শহরে গত সোমবার আয়োজিত এক বৈঠকে যুক্তরাজ্য (ইউকে) থেকে নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক এই ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের দাবি জানানো হয়েছে, যা ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পথ সুগম করতে পারে এবং চূড়ান্তভাবে যুক্তরাজ্যকে ভেঙে দিতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

যৌথ ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ওয়েস্টমিনস্টারের (যুক্তরাজ্যের কেন্দ্রীয় সংসদ) কোনো সরকারেরই গণতন্ত্রকে রুদ্ধ করার কিংবা জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের মূলনীতিকে ধ্বংস করার অধিকার নেই। নেতৃবৃন্দ এই বিষয়ে একমত হন যে, তিনটি রাজনৈতিক দলের সাংবিধানিক অবস্থান ভিন্ন হতে পারে এবং প্রতিটি জাতি তাদের নিজস্ব উপায়ে ও নির্দিষ্ট সময়ে নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সংবাদমাধ্যম ক্রেডেল লিখেছে, যুক্তরাজ্য মূলত ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—এই চারটি জাতি বা অঞ্চলের সমন্বয়ে গঠিত। যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৮৪ শতাংশই ইংল্যান্ডে বাস করে, যার ফলে কেন্দ্রীয় সংসদের অধিকাংশ এমপি-ই ইংল্যান্ডের বিভিন্ন সংসদীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। কার্ডিফের এই ঐতিহাসিক বৈঠকে স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি, ওয়েলসের প্লেইড কামরির নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইন পার্টির নেতা মিশেল ও'নিল এই যৌথ সনদে স্বাক্ষর করেন। সনদের মাধ্যমে দাবি জানানো হয় যে, ওয়েস্টমিনস্টার সরকার যেন স্থায়িভাবে স্বাধীনতা বা সাংবিধানিক অবস্থান সংক্রান্ত ভোট আটকে না রাখে। ব্রিটিশ সরকারের উচিত এই ধরণের সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি নেওয়া, পরিকল্পনা করা ও তা সহজতর করা।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি একে যুক্তরাজ্যের জন্য এক তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন যে, এর মাধ্যমে পরিস্থিতি চিরতরে বদলে গেছে এবং এই তিন দেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের গণভোটে স্কটল্যান্ডের ৫৫ শতাংশ মানুষ যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে এবং ৪৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

ওয়েলসে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এই প্রক্রিয়ায় নতুন গতি এনেছে। মে মাসের নির্বাচনে ওয়েলশ লেবার পার্টিকে পরাজিত করে প্লেইড কামরি দল প্রথমবারের মতো ক্ষমতায় আসে। ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইওরওয়ার্থ এই পরিবর্তনকে ওয়েলসের জন্য একটি বড় মোড় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ওয়েস্টমিনস্টারের শাসন ব্যবস্থা যে আর কাজ করছে না—তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে, উত্তর আয়ারল্যান্ডের ক্ষমতাসীন সিন ফেইন পার্টি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ত্যাগ করে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাথে একীভূত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল আইরিশ পুনরেকত্রীকরণের জন্য ‘সীমান্ত ভোট’ আয়োজনের আহ্বান জানিয়ে বলেন যে, ওয়েস্টমিনস্টারের শাসকগোষ্ঠী কখনোই পুরো আয়ারল্যান্ড দ্বীপের মানুষের স্বার্থ রক্ষা করেনি। তিনি আরও উল্লেখ করেন যে, পুরো দ্বীপজুড়েই পরিবর্তনের বাতাস বইছে এবং সম্ভাব্য এই সাংবিধানিক পরিবর্তনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

যৌথ ঘোষণায় এই তিনটি দেশের ভবিষ্যতের অর্থনৈতিক দিকটি তুলে ধরে বলা হয়, তাদের লক্ষ্য ইউরোজোন বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে যুক্ত হওয়া। নেতারা যুক্তি দেন যে, ব্রেক্সিটের কারণে তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইউরোপের সাথে সুসম্পর্ক পুনরুদ্ধার করা বিবিসি এই প্রেক্ষাপটে মন্তব্য করেছে যে, বিকেন্দ্রীকরণ ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথমবার স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—তিনটি অঞ্চলেই এমন ফার্স্ট মিনিস্টাররা ক্ষমতায় রয়েছেন যারা সবাই যুক্তরাজ্য থেকে বেরিয়ে যেতে চান। ক্রমবর্ধমান এই টানাপোড়েনের মধ্যেই আগামী মাসে এই আঞ্চলিক নেতারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।

বিষয়: যুক্তরাজ্যস্কটল্যান্ডআয়ারল্যান্ডব্রেক্সিট
সর্বশেষ
  • ১

    বিশ্বজুড়ে চলছে একনায়কতন্ত্রের ‘তৃতীয় ওয়েভ’, যেভাবে ধসে পড়ছে গণতন্ত্র

  • ২

    আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

  • ৩

    যুক্তরাজ্য ছাড়তে চায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

  • ৪

    ‘শিক্ষক মূল্যায়নের কাজ সম্পূর্ণভাবে/ ডাকসুর এখতিয়ার বহির্ভূত’

  • ৫

    ‘এনআইসিইউতে অনৈতিকভাবে স্লিপ ধরিয়ে দেন নার্সরা’

সম্পর্কিত
  • আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

    আসিফ নজরুলের কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

    ভারত-শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলেনি, সেটার তদন্তে গত মার্চে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

  • ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন

    ইরান যুদ্ধে অস্ত্রে টান পড়েছে, মানল পেন্টাগন

    পেন্টাগনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদে কৌশলগত ঘাটতি দেখা দিয়েছে। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের প্রথম অফিসিয়াল প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক অভিযানের খরচ, ক্ষয়ক্ষতি এবং মার্কিন অস্ত্রের মজুদের ওপর পড়ার প্রভাবের

  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৬ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বড় সরদার বাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’