Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পোশাক শিল্প বিকাশে প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১: ৩৭
পোশাক শিল্প বিকাশে প্রতিবন্ধকতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএয়ের প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন।

Advertisement
Advertisement
Advertisement

বিজিএমইএয়ের প্রতিনিধিদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে পোষাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হলে কী হয়?parliament house (3)

বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজিএমইএয়ের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই আমাদের সরকার এ শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে।”

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিজিএমইএয়ের প্রতিনিধি দলকে তিনি বলেন, “এই শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণের সমস্যা এবং আপনাদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএয়ের অন্যান্য নেতারা।

বিষয়: পোশাকশিল্পপ্রধানমন্ত্রীবিজিএমইএতারেক রহমান
সর্বশেষ
  • ১

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • ২

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

  • ৩

    পোশাক শিল্প: রপ্তানি ২৫ টাকা বাড়লে আমদানির খরচ বাড়ে ২৮ টাকা

  • ৪

    শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

  • ৫

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

সম্পর্কিত
  •  যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

    যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

  • যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

    যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১

    রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন জাকারিয়া (৩২) নামে আরও এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

  • শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

    শ্রীলঙ্কা ৬ : বাংলাদেশ ০

    সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা হারের তালিকা লম্বা হল আরও। বোলারদের দক্ষতায় জেতার সুবর্ণ সুযোগ এলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মেয়েরা। এশিয়া কাপের রোমাঞ্চকর ম্যাচে হারলেও শেষ চারের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ।

  • আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    পুরো দলবদল মৌসুমটা বার্সেলোনা ছুটেছে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের পেছনে। কিন্তু এক আর্জেন্টাইন স্ট্রাইকারের পেছনে ছোটা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াই বনে গেলেন 'লিওনেল মেসি।'