Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হলে কী হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০: ১৯
সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হলে কী হয়?

বাংলাদেশে আইন প্রণয়ন হয় জাতীয় সংসদে। সংসদ সদস্যরাই সেখানে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ফলে ক্ষমতার কেন্দ্রে এই সংসদ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে বলতেই হয় যে, এ দেশে সংসদ সদস্যদের প্রভাব অনেক বেশি। 

Advertisement
Advertisement
Advertisement

তবে সংবিধান এ দেশের সংসদ সদস্যদেরও আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতার মধ্যে রাখে। বাংলাদেশের সংসদ সদস্যরা আইন ও বিধি অনুযায়ী কিছু বিশেষ সুবিধা পান বটে। কিছু বিষয়ে তাদের দায়মুক্তিও দেওয়া আছে।

সংবিধানের ৭৮ অনুচ্ছেদে বলা আছে, সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না।

সংসদের যে সদস্য বা কর্মচারীর ওপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্যপরিচালনা বা শৃঙ্খলারক্ষার ক্ষমতা ন্যস্ত থাকবে, তিনি এসব ক্ষমতাপ্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো আদালতের এখতিয়ারের অধীন হবেন না।

Advertisement
Advertisement
Advertisement

সংবিধান অনুযায়ী, সংসদে বা সংসদের কোন কমিটিতে কিছু বলা বা ভোট দেওয়ার জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। সংসদ বা সংসদের কর্তৃত্বে কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কারও বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না।

আবার সংসদ সদস্যরা এসব দায়মুক্তি পেলেও কোনো অপরাধ করলে একজন সাধারণ মানুষের মতোই তার বিচার হয়। এক্ষেত্রে একজন সংসদ সদস্য বাড়তি কোনো সুবিধা পান না।

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে?gazi nazrul islam

তবে কোনো সংসদ সদস্য দণ্ডিত হলে তার পদ নিয়ে সংবিধানে স্পষ্ট বিধান আছে। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আইনপ্রণেতা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না। এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হন না।

ওই অনুচ্ছেদেই আরও বলা আছে, কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলে কিংবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে কেউ আর এমপি হিসেবে থাকতে পারবে না।

হত্যা, দুর্নীতি, সহিংসতা বা কোনো গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সংসদের বাইরে থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে সাধারণ আইন অনুযায়ী পুলিশের কোনো আগাম বাধার সম্মুখীন হতে হয় না। সংসদ অধিবেশন না থাকলে এবং গ্রেপ্তারের স্থান যদি সংসদ ভবনের বাইরে হয়, তবে আইন প্রয়োগকারী সংস্থা প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে পারে।

তবে একজন সংসদ সদস্য ফৌজদারি অভিযোগে বা অপরাধে গ্রেপ্তার হলে, কিংবা আদালত তাকে কারাদণ্ড দিলে বা কোনো নির্বাহী আদেশক্রমে আটক হলে, ক্ষেত্রমতো গ্রেপ্তারকারী বা দণ্ডদানকারী বা আটককারী কর্তৃপক্ষ বা জজ বা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কর্তৃপক্ষ দ্রুত স্পিকারকে তা জানাবেন।

অবশ্য জাতীয় সংসদের সীমানার মধ্যে স্পিকারের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও আইনে আছে। সেক্ষেত্রে স্পিকারের অনুমতি পেলে গ্রেপ্তার করা যাবে বলে সংবিধানে উল্লেখ আছে।  

বিষয়: রাজনীতিসংসদ সদস্যবাংলাদেশজাতীয় সংসদ
সর্বশেষ
  • ১

    খাল খনন কর্মসূচি কেমন হচ্ছে?

  • ২

    ৫ আগস্টের পর যারা ‘কেকের বড় অংশ নেওয়ার চেষ্টা করছে’

  • ৩

    ‘সব অর্জন শিকেয় তুলেছেন সাকিব’

  • ৪

    ব্যাংকের কার্ড হ্যাক হওয়ার আগে যা করবেন

  • ৫

    ধাতুর তৈরি প্রাচীন টোকেন, আদিবাসী গহনা, আরও কত কী!

সম্পর্কিত
  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।

  • বিপুল মার্কিন বন্ড বিক্রির সিদ্ধান্ত নরওয়ের, দুশ্চিন্তায় ওয়াশিংটন

    বিপুল মার্কিন বন্ড বিক্রির সিদ্ধান্ত নরওয়ের, দুশ্চিন্তায় ওয়াশিংটন

    ধারণা করা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সার্বভৌম ওয়েলথ ফান্ড হিসেবে নরওয়ের এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব হবে অত্যন্ত সুদূরপ্রসারী। কারণ বিশ্বজুড়ে সব তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় ১.৫ শতাংশ শেয়ার এককভাবে এই ফান্ডের অধীনে রয়েছে।

  • বিশ্ব মানচিত্রে বড় হচ্ছে আফ্রিকার আয়তন?

    বিশ্ব মানচিত্রে বড় হচ্ছে আফ্রিকার আয়তন?

    ভাবুন তো, এতদিন যে বিশ্ব মানচিত্র আমরা দেখে অভ্যস্ত, জানা গেল তাতে পৃথিবীর প্রকৃত চিত্র উঠে আসছে না। জাতিসংঘের সাধারণ পরিষদ গত শুক্রবার এমন একটি নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে, যেখানে আফ্রিকা মহাদেশকে তুলনামূলকভাবে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট দেখানো হয়েছে। আর এই সিদ্ধান্তে তী

  • এআই কি অনলাইনে শিশুদের যৌন নিপীড়নের ঝুঁকি বাড়াচ্ছে?

    এআই কি অনলাইনে শিশুদের যৌন নিপীড়নের ঝুঁকি বাড়াচ্ছে?

    এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রতি পাঁচ শিশুর একজনের বেশি অনলাইন প্ল্যাটফর্মে এক বছরে অন্তত একধরনের যৌন নিপীড়ন বা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শিশুদের যৌনধর্মী ছবি বা ভিডিও তৈরি করায় উদ্বেগ আরও বেড়েছে। জ