
ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর চ্যানেলের মোহনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বয়ার সাথে ধাক্কা লেগে কনটেইনারবাহী এক জাহাজ পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রতিরক্ষা দেয়ালে আটকে গেছে।
আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে পতেঙ্গা সৈকতের অদূরে ২ নম্বর লাল বয়ার কাছে ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের জাহাজটি এই দুর্ঘটনার মুখে পড়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রিফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে চরচাকে বলেন, জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পলিপ্রোপিলিন প্রতিরক্ষা দেয়ালের কাছে গিয়ে আটকে পড়ে। তবে জাহাজটি আটকে গেলেও বন্দর চ্যানেলে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি; নৌ-চ্যানেল স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্রের এক বার্তায় জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে বন্দরের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারি-৪’ ও ‘কাণ্ডারি-১১’ দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে। পাশাপাশি নৌ-চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করা ও সমন্বিত উদ্ধারাভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড সহায়তায় অংশ নিয়েছে।

ফের চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ আখ্যা বিক্ষুব্ধ ছাত্র-জনতার
ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো- এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা।

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা এটি।

১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, থাকবেন তারেক রহমান
রিজভী বলেন, “আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।”