Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনের ঘটনায় এইচআরএফবি-র নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৬
রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনের ঘটনায় এইচআরএফবি-র নিন্দা
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের লোগো। ছবি: ফেসবুক পেজ

রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে মধ্যরাতে সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর মোর্চা ‘হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ’ (এইচআরএফবি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ২০০ থেকে ২৫০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ব্যক্তি কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের মারধর ও বেঁধে রেখে ওষুধ, জরুরি টিকা ও চিকিৎসা সরঞ্জাম লুট করে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রটি ১৯৭৪ সাল থেকে প্রান্তিক নারী ও শিশুদের মাতৃস্বাস্থ্য ও বিনামূল্যে টিকাদান সেবা দিয়ে আসছিল। বর্তমানে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে সেবা দিতে বাধ্য হওয়ায় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়েছে।

থানার কাছেই দীর্ঘ সময় ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে এইচআরএফবি। ডিএমপি কমিশনার পুলিশের অবহেলার বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও এইচআরএফবি স্পষ্ট জানিয়েছে, এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞের দায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটি এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত সুষ্ঠু তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে। একই সাথে তারা হামলা ও লুটপাটে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার, কর্তব্যরত পুলিশের কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি পুনর্গঠন করে ক্ষতিপূরণ ও দ্রুত সরকারি সেবা চালুর জোর দাবি করেছে। সর্বোপরি, ফোরামটি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিষয়: বিজ্ঞপ্তিমিরপুরভাঙচুরমানবাধিকারহামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।