আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবে তা নিশ্চিত করেননি।
আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান জানান, যখন সময় আসবে তখন তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।’’
বিএনপির মনোনয়ন পাচ্ছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমি আশাবাদী।’’
এরপর তাহলে কে এই দায়িত্বে আসবেন এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘বাংলাদেশ যাকে মনে করে।’’