
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতের ঘটনায় দুই ইহুদি ব্যক্তি আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় এ হামলার ঘটনা ঘটে, যেখানে একটি ইহুদি সম্প্রদায় বসবাস করে।
পুলিশ জানায়, আহত দুজনের একজনের বয়স ৭০ এর বেশি এবং অন্যজনের বয়স ৩০। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন।
এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তারা বলছে, হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, হামলাকারী রাস্তায় দৌঁড়ে ইহুদিদের লক্ষ্য করে আক্রমণ চালায়।
এ ঘটনায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনে একজন ইহুদি হিসেবে প্রকাশ্যে চলাফেরা করা এখন বিপজ্জনক হয়ে উঠছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন এবং ইহুদিবিরোধী সহিংসতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সাম্প্রতি লন্ডনে ইহুদিবিরোধী হামলার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে একই এলাকায় ইহুদি লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।