Advertisement

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মৃত্যু বেড়ে ১১৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মৃত্যু বেড়ে ১১৮
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ইউএনবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

মারা যাওয়া শিশুরা হলো সিলেট সদর উপজেলার ১১ মাস বয়সী অভিনন্দন দাস এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৮ মাস বয়সী জান্নাত। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানায়। একই সময়ে বিভাগজুড়ে নতুন করে ২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০০ জনের বেশি হামের রোগী চিকিৎসাধীন।