
গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে মোট ৭৪১টি শিশু। এর মধ্যে ৬৪৮টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং বাকি ৯৩টি শিশু মারা গেছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এবার ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। ডেঙ্গুতে আক্রান্ত হলে রক্তক্ষরণের আশঙ্কাও রয়েছে। সেজন্য আগে থেকে সবাইকে সচেতন হতে হবে।

সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুনের মধ্যে জমা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর প্রায় ৯০ শতাংশ মা বুকের দুধ খাওয়ানো শুরু করলেও, তাদের এক-চতুর্থাংশ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বন্ধ করে দিতে বাধ্য হন। এর পেছনে সবচেয়ে বড় কারণ, পর্যাপ্ত দুধ না হওয়ার ভয় এবং তীব্র শারীরিক ও মানসিক ক্লান্তি।

আশরাফুল ইসলাম বলেন, “হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন।”

সোমবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের শুরুতেই টিকিট কাউন্টারে এক কর্মীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন মন্ত্রী।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকা দেওয়া শুরু হয়। ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশের শহরে ও নগরে টিকা দেওয়া শুরু হয়। চলবে ২০ মে পর্যন্ত।

হাসপাতালটির চিকিৎসা ও তত্ত্বাবধান করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ। মূলত শিশুদের হাম ও ডেঙ্গু চিকিৎসার জন্যই এটি প্রস্তুত করা হয়েছে। সেখানে অক্সিজেন সাপোর্ট, নেবুলাইজেশন সুবিধা, পৃথক বেড ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে।

এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ৩০১ শিশু চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অধ্যাপক ইউনূস দেশের যতগুলা সেক্টর ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সেক্টর। অন্তর্বর্তী সরকারে একজন ভাবলেশহীন নির্বিকার স্বাস্থ্য উপদেষ্টাও ছিলেন, স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে তাকে কখনো সক্রিয় ও কর্মতৎপর হতে দেখা যায়নি।

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আজ রোববার সকাল ৯টা থেকে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আজ রোববার সকাল ৯টা থেকে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে।