চরচা ডেস্ক

হরমুজ প্রণালি আগামী সোমবারের মধ্যে না খুলে দিলে মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এমন হুমকি দেন তিনি।
ট্রাম্প বলেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এরকম আর হয়নি। এখনই (হরমুজ) প্রণালি খুলে দাও, ক্রেজি বাস্টার্ড, না হলে মঙ্গলবার দোজখ নেমে আসবে, আল্লাহ-আল্লাহ করো।”
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সংঘাতের হাত থেকে বাঁচতে ৪৩ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। পাশাপাশি চিকিৎসার জন্য ৩০ হাজারের বেশি আহত মানুষকে নথিভুক্ত করা হয়েছে।