Advertisement

গুলিস্তানে বহুতল ভবনে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

গুলিস্তানে বহুতল ভবনে আগুন

রাজধানীর গুলিস্তান এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

পরে খবর পেয়ে ৫টা ৩০ মিনিট থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

Advertisement