Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করল ফিফা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯: ৫৭
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করল ফিফা
ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি বাতিল করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ পরিকল্পনা বাতিলের ব্যাপারটি নিশ্চিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

ইনফান্তিনোর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার লক্ষ্যে এই প্রস্তাব আর সামনে এগোবে না।

ফিফার প্রস্তাব ছিল, সংস্থাটির বিভিন্ন টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ পরিচালনার জন্য একটি নতুন শাখা চালু করা হবে। আর এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে তুলে নেওয়া হবে প্রায় ৪২০ কোটি ডলার।

কিন্তু গত মঙ্গলবার এই প্রস্তাব সামনে আসার পরেই ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়। ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে তারা ফিফার সব টুর্নামেন্ট বয়কট করবে। উয়েফার অভিযোগ ছিল, ফিফা ফুটবলের ‘আত্মা’ বিক্রি করে দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
ট্রাম্প-ঘনিষ্ঠদের কাছে বিশ্বকাপটাই বেচে দিতে চাইছেন ফিফা সভাপতি!infantino trump

বৃহস্পতিবার উয়েফার অন্তর্ভুক্ত ৫৫টি দেশ এক হয়ে ফিফার টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, বিশ্বকাপ কোনো ‘বিনিয়োগের পণ্য’ হতে পারে না। উত্তর ও মধ্য আমেরিকার সংস্থা ‘কনকাকাফ’ এবং এশিয়ার ‘এএফসি’ও উয়েফার সাথে একাত্মতা প্রকাশ করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সব মিলিয়ে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশই এর বিপক্ষে চলে যায়।

বাইরের বিরোধিতার পাশাপাশি ফিফার ভেতরেও বড় রকমের ধাক্কা লাগে। শুক্রবার ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস করদেইরো পদত্যাগ করেন। আর ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর ক্ষোভ প্রকাশ করে জানান, কর্মীদের অন্ধকারে রেখে ইনফান্তিনো একক সিদ্ধান্তে এই পরিকল্পনা করেছিলেন।

পরিস্থিতি প্রতিকূলে দেখে শুক্রবার রাতে এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, ফুটবলের ঐক্যের স্বার্থেই তারা এই পরিকল্পনা থেকে সরে আসছেন।

বিষয়: ফিফাফিফা বিশ্বকাপ ২০২৬
সর্বশেষ
  • ১

    রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী

  • ২

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

  • ৩

    ‘আমি তো সরকারি চাকরি করি না আমার সংসারটা কীভাবে চলবে?’

  • ৪

    শাবানা আজমি থেকে কেট উইন্সলেট কীভাবে নাগাল পান বাংলাদেশের রীতি?

  • ৫

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

  • সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলা

  • এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি "গুরুত্বপূর্ণ পরীক্ষা" হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

  • আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।