Advertisement

‘চাঁদা না পেয়ে’ মোহাম্মদপুরে রেস্তোরাঁয় গুলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‘চাঁদা না পেয়ে’ মোহাম্মদপুরে রেস্তোরাঁয় গুলি
গুলিতে রেস্তোরাঁর একটি কাঁচ ভেঙে যায়। ছবি: সংগৃহীত

চাঁদা না পেয়ে রাজধানী মোহাম্মদপুরে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলির অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বিপরীতে অনুরাগ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। গুলিতে রেস্তোরাঁর গ্লাস ভেঙে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

অনুরাগ রেস্তোরাঁর মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন বলেন, ‘‘গত ৫ নভেম্বর তাকে কল করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পুর’ নাম করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তার দোকান লক্ষ্য করে ককটেল ফাটানোর ঘটনাও ঘটে।’’

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শরিফ বলেন, “অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে তিন রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।’’

তবে চাঁদা দাবির বিষয়ে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।