
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের ২৪২টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান।
ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এ অপরাধে জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও জানিয়েছেন। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যাপ্ত সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ঢাকা মহানগরের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১১টায় এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৬ মিনিটে অধিদপ্তরের মহাপরিচালক মোবাইলযোগে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পান। পরবর্তীতে ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা প্রশ্নপত্রটি অধিদপ্তরের মূল প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষাটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। এতে সরকারি অর্থ, জনবল ও সম্পদের অপচয়ের পাশাপাশি সরকারি নিয়োগের প্রতি আস্থা ও বিশ্বাসের ওপর বিরূপ প্রভাব পড়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন বা বিতরণের কোনো পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অসতর্কতা, অসাধু কার্যকলাপ কিংবা বাইরের কোনো চক্রের যোগসাজশে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে যুক্তিসংগত সন্দেহ রয়েছে।
এমন অভিযোগে অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মো. আতিকুর রহমান বাদী হয়ে গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।