Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৯: ১২
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭
অভিযানের সময় পাওয়া মোবাইল ফোন, সার্টিফিকেট, প্রশ্নপত্র ও চেক। ছবি: চরচা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Advertisement

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুল আরেফিন।

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো. রুবেল ইসলাম (৩৩), এনবিআরের তিনজন কর্মচারী এস এম ইমদাদুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ (৩০), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদুল ইসলাম (৩০) এবং মো. মফিজুল ইসলাম (২৩) ও মো. হাসিনুর রহমান সুজন (৩২)।

গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হাফিজুল আরেফিন জানান, মো. মফিজুল ইসলাম চাকরি প্রত্যাশায় এই চক্রের কাছে ১৭ লাখ টাকা দিয়ে প্রতারিত হন। দ্বিগুণ টাকা লাভের আশায় তিনি এই চক্রে জড়িয়ে পড়েন। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মফিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়।

পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্যcumilla-BGB

এসআরবি অধিনায়ক জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায়, পরীক্ষার দিন সকাল সাড়ে ৬টায় যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন তার হোয়াটসঅ্যাপে আসে। নুর মোহাম্মদ এই প্রশ্নের উত্তর লিখে জাহাঙ্গীরকে পাঠান।

এই চক্রের মূল হোতা নুর মোহাম্মদ কি না, এমন প্রশ্নের জবাবে হাফিজুল আরেফিন বলেন, “এরা মূল হোতা না। মূল হোতাকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চলছে।”

প্রশ্ন ফাঁসকাণ্ডে যুব উন্নয়ন অধিদপ্তরের কেউ জড়িত আছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে আমরা প্রমাণ না পেলে কিছু তো বলতে পারি না। আমরা এটা তদন্ত করে দেখছি।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই চক্রটি অতীতে বিভিন্ন নিয়োগ বাণিজ্য, প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের কাছে থাকা মোবাইল ফোন, সার্টিফিকেট, প্রশ্নপত্র, সিল ও চেক উদ্ধার করা হয়েছে।

বিষয়: পরীক্ষাকর্মচারীপ্রশ্ন ফাঁসগ্রেপ্তারসরকারিচাকরি
Advertisement
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ২

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৩

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৪

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

  • ৫

    যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

সম্পর্কিত
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

    নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আসক।