
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশু কী কারণে মারা গেছে তা এখনও জানা যায়নি। শিশুর স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে। তবে সরেজমিনে ওয়ার্ড পরিদর্শন করে দেখা গেছে ভিন্ন চিত্র।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ওই ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বিছানাগুলো ফাঁকা পড়ে আছে। ওয়ার্ডের এসি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে রাতে ওয়ার্ডের এসি বন্ধ রাখা হয়েছিলো বলে অভিযোগ করছেন স্বজনরা। অন্যদিকে ওয়ার্ডে বাতাস চলাচলের কোন সুযোগ নেই, সঙ্গে রয়েছে তেলাপোকা ও ছাড়পোকার অস্বাভাবিক দুর্গন্ধ।
এদিকে, মৃত শিশুদের স্বজনদের দাবি, এসির গ্যাস লিকেজ থেকেই এক থেকে দুই দিন বয়সী শিশুরা মারা গেছে। তাদের অভিযোগ, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত ডাক্তার ও নার্স ছিল না। বাচ্চারা সারা রাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।
এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
আজ বুধবার ভোরে মগবাজারের এই হাসপাতালটিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন জানান, ওয়ার্ডে ১১ শিশু গুরুতর অসুস্থ হয়েছিল। এরমধ্যে ৬ জন মারা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনাটি কেন ঘটল তা জানতে পুলিশ কাজ করছে।
শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরা।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।