Advertisement

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শেখ জাহিদুল ইসলাম চরচাকে বলেন, “হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এই শিশুদের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬টি শিশুর মৃত্যুর কথা জানা যাচ্ছে, তবে ঘটনাটি কেন ঘটল তা জানতে পুলিশ কাজ করছে।”

হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন ৬ শিশুর মৃত্যুর তথ্য চরচাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ শিশু গুরুতর অসুস্থ হয়েছিল। এরমধ্যে ৬ জন মারা গেছে।

Advertisement

সঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।