Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার: আইজিপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৫: ৫৭
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার: আইজিপি

সরকার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র (ইনভেস্টিগেশন সেন্টার) এবং দুটি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

Advertisement

আজ বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কেন্দ্রীয় মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইজিপি জানান, রাজউক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আইজিপি বলেন, এলাকায় তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে পুলিশের কার্যক্রম শুরু হলো।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আলী হোসেন বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার গুরুত্ব বিবেচনায় সেখানে থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

আইজিপি আরও বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এনে ডিএমপির অন্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগে আইনশৃঙ্খলা কার্যক্রম তদারকি করবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪টি পুলিশ সদস্যের পদ সৃষ্টির প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

আইজিপি আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে পুশি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে আরও থানা ও তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়: বাংলাদেশঢাকাপুলিশডিএমপিআইজিপি
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ২

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৩

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৪

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৫

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সম্পর্কিত
  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।