
গ্রামীণ ব্যাংকের শতাশিক শাখা ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ
দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় কৃষি ও পশুপালন খাতে ঋণ বিতরণেও সমস্যা তৈরি হয়েছে।







