এই প্রথম বড় কোনো বাণিজ্যিক সাফল্য পেল চীনের পরমাণু কোয়ান্টাম কম্পিউটার নির্মাতারা। প্রথমবার কোনো ক্রেতার কাছে বিক্রি করা গেছে এই কম্পিউটার। আর এই ক্রেতার তালিকায় রয়েছে পাকিস্তান। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
চীনের হুবেই প্রদেশে সংবাদমাধ্যম হুবেই ডেইলি বলছে, হ্যানিইউয়ান–১ নামের কম্পিউটার অর্ডার করেছে চীনেরই টেলিকম প্রতিষ্ঠান চায়না মোবাইল এবং পাকিস্তান সরকার। এই দুই ক্রেতার কাছ থেকে বিক্রি বাবদ ৫৬ লাখ ডলার পেতে চলেছে নির্মাতারা।
এর মধ্য দিয়ে বাণিজ্যিক ধারায় প্রবেশ করল এই ধরনের কম্পিউটার।
জানা যায়, ইউয়ানের কেন্দ্রীয় শহরের চীনা একাডেমি অব সায়েন্সেস ইনোভেশন একাডেমি এই কম্পিউটারের নির্মাতা। এই কম্পিউটার বানাতে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম কম্পিউটার্স ব্যবহার করা হয়েছে।