মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীল নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ৩১ বছর বয়সী কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ–এর সহ-প্রতিষ্ঠাতা। ট্রাম্প সামাজিক মাধ্যমে তাঁকে ‘মহান ও কিংবদন্তি’ আখ্যা দিয়ে শোক জানিয়ে ঘোষণা দেন, রোববার পর্যন্ত আমেরিকাজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ঘটনায় ডেমোক্র্যাট-বিরোধী-দলসহ মার্কিন শীর্ষ নেতারা নিন্দা জানিয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, তদন্ত চলছে এবং ধাপে ধাপে তথ্য প্রকাশ করা হবে।