Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৩
গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত
নিহত আরাফাত রহমান বাবু (বায়ে) ও মেহেদী হাসান তুরাগ (ডানে)। ছবি: চরচা

বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই সন্তানের জনক আরাফাত রহমান বাবু (৩২) ও বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে মেহেদী হাসান তুরাগ (৩২)।

আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহনের একটি বাস দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে স্পিড ব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল বাসকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনেই ছিটকে পরে গুরুতর আহত হন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয়রা তাদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারবরিশাল

এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কটকস্থল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় মেহেদী হাসান তুরাগ নিহত হন।

তুরাগের সাথে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে গৌরনদীর কটকস্থল এলাকায় তুরাগের মোটরসাইকেলটি মহাসড়কের মাঝে থাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। উভয় ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়: নিহতগৌরনদীযুবকবরিশালমোটরসাইকেল
সর্বশেষ
  • ১

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

  • ২

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

  • ৩

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

  • ৪

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

  • ৫

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

সম্পর্কিত
  • ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।

  • ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস

  • যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে এ ঘটনা ঘটে।