Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮
ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ
তৃতীয় অধিবেশন শেষে শুক্রবার সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংসদ সচিবালয়

ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে আজ শুক্রবার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নূরুল ইসলাম মনি।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার চুক্তির আওতায় ভারতের জাহাজ চলাচল এবং ওই চুক্তি বাতিলের বিষয়ে জানতে চান একজন সাংবাদিক। জবাবে চিফ হুইপ বলেন, “আমরা চুক্তিগুলা, মানে ১০১টা এমওইউ নিয়েই আলোচনা করছি এবং অনতিবিলম্বে তার ফল আপনারা পাবেন।”

আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা এমওইউ প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, “আমার এই জমিটা এইখানে, আমি একটা গাছ লাগাইলাম। আমি আপনাকে বুঝাইলাম, এই গাছে আমি পানি দেব, গাছে আমি সার দেব, গাছটা পরিচর্যা আমি করব, পোকা ধরলে ওষুধ দেব, সবকিছু আমি এই গাছে করব; কিন্তু ফল খাবে পাশের বাড়ির জমির লোক! এই জমি আপনারা দিবেন?”

“আমাদের দেশে আমরা লোন নিছি, লোনের সুদসহ টাকা ফেরত দেব। আমার মাটির উপর রাস্তা যাবে, আমার গাড়ি উঠতে পারবে না; এই মাটি কাটবে, আমার মাটি, আমার দেশ, আমার দেশের উপর যে রাস্তা যাবে, সেই রাস্তায় আমার গাড়ি উঠতে পারবে না। আবার লোন আছে রাস্তা করার জন্য, সেই লোনের টাকা পরিশোধ করতে হবে-এই চুক্তি হয়েছে এবং এদেশে চলছে।”

প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি ফেলানী হত্যাকাণ্ড ও সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রসঙ্গও টানেন নূরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, “দেশে দুইদিন পরে আন্দোলন, ঘটনা, ঝামেলা হোক-চাই কি? আচ্ছা, না চাইলে আমরা তো চেষ্টাই করব এই ঘরটা যেন ঠিক থাকে, পানি যাতে না পড়ে, এই ঘরের চাল ঠিক থাকে। এটা আমরা চেষ্টা করব। এই চেষ্টা যাতে করতে না পারি, তার জন্য কিছু মানুষ পরিশ্রম করে, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। সেই বন্ধুরা কাঁটাতারের বেড়া দিছে না? দেবে, কিন্তু পরে মুখে বলে বন্ধু। সেই বন্ধুরা আমাদের ফেলানীর লাশ রাস্তায় ঝুলিয়ে রাখে কাঁটাতারে।”

চিফ হুইপ বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে...আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগাঙে বার্থিং করে, চিটাগাঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ–সঠিক বলছি?”

“রাইট, একদম সঠিক! আপনার মাল বাংলাদেশের পোর্টে এলে আপনাকে বসে ডেমারেজ দিতে হবে, কিন্তু আমার বন্ধুর বাড়ির মাল খালাস হবে আগে। ১০১টা এমওইউ করেছে, ১০১টা এমওইউর মধ্যে নাই কী? আপনারা খুঁইজা দেখেন, এইরকম করেছে আমার দেশে।”

চিফ হুইপ বলেন, “বাস্তবে আমরা এরকম জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের কেউ শত্রু নাই, সবাই আমাদের বন্ধু; কিন্তু আমাদের দেশ আগে। এজন্য তারেক রহমান সাহেব বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারত যে আমন্ত্রণ পাঠিয়েছে, সে বিষয়েও কথা বলেন নুরুল ইসলাম মনি। বলেন, “তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা স্বাধীন দেশকে এতটুকু মর্যাদা আপনারা দেবেন না? এতটুকু মর্যাদা আপনার কাছে আশা করি না?”

বিষয়: ভারতচুক্তিজাতীয় সংসদআদানিসমঝোতা স্মারক
সর্বশেষ
  • ১

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ২

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

  • ৩

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

  • ৪

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

  • ৫

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

সম্পর্কিত
  • হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে

  • ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।

  • গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই

  • চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস