চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালত অভিযোগপত্রটি আমলে নিয়েছেন।
এসময় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ চরচাকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আসামি মনির হোসেনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্রটি আমলে নিয়ে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।
ঘটনার ১৫ দিনের মাথায় গত ৪ জুন বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ২২ জনকে।
গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে স্থানীয় ডেকোরেটর কর্মচারী ৩২ বছর বয়সী মনির হোসেন ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার সময় এলাকাবাসী বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের একটি ট্রাকে আগুনও দেয়।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মনিরকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন। গত ২২ মে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গ্রেপ্তার মনির।