
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন তাদের ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাফিজুল ইসলাম এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের সহায়তায় তারা এ ঘটনা ঘটিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিতে বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে কয়েকজন কর্মীসহ ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।
৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়।
ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।