চরচা প্রতিবেদক

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। ২০১০ সালে বিচার শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বছরের অক্টোবরে আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার।
মঙ্গলবার আবুল কামাল আজাদ আত্মসমর্পণের আবেদন করেন। পরে আজ বুধবার সকালে তিনি সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন। কিন্তু ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আত্মসমর্পণের আবেদনের শুনানি হয়নি। পরে তিনি ট্রাইবুনাল থেকে চলে যান।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় ২০১১ সালে। এরপরই তিনি ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ২০১৩ সালে ২১ জানুয়ারি যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মামলার অভিযোগে বাচ্চু রাজাকার নামে পরিচিত এই আবুল কালামের আজাদের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে রাষ্ট্রপক্ষ। আবুল কালাম আজাদ আত্মসমর্পণের পর ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র