Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

বগুড়া-৬ ও শেরপুর–৩ আসনে নির্বাচনের সময়সূচি নিয়ে ইসির পরিপত্র

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৪৯
বগুড়া-৬ ও শেরপুর–৩ আসনে নির্বাচনের সময়সূচি নিয়ে ইসির পরিপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

Advertisement

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ অনুযায়ী ভোটারদের উদ্দেশে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ মার্চ হবে মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করা যাবে এবং কমিশন ১১ মার্চের মধ্যে আপিল নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ বিকাল ৩টা ৩০ মিনিট, আর প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।

এছাড়া নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলো সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং রমজানের পর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসসমূহ খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া,মনোনয়নপত্র দাখিল ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ের পর কোনো নথি গ্রহণ করা হবে না। নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয়তা অনুযায়ী জরুরি ক্ষেত্রগুলোতে অফিস সময়ের পরেও অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

বগুড়া-৬ আসনটি শূন্য হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন বেছে নেওয়ায়। অন্যদিকে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়েছিল প্রার্থীর মৃত্যুর কারণে।

বিষয়: শেরপুরনির্বাচনউপনির্বাচনভোটইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

  • ২

    এসআরবির অভিযানে শ্রমিকের মৃত্যু: গুলি করা ‘দুর্বৃত্ত’ আসলে কারা?

  • ৩

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ৪

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

  • ৫

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

সম্পর্কিত
  • র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

  • খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

  • মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।