Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মেসির হ্যাটট্রিকের দিনে রোনালদো ৯০ মিনিট শুধু দেখেই গেলেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১: ৪৭
মেসির হ্যাটট্রিকের দিনে রোনালদো ৯০ মিনিট শুধু দেখেই গেলেন

আগের রাতে কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ড জোড়া গোল করেছেন। ৪১ বছর বয়সে এসে তাদের সঙ্গে লড়াইয়ের ব্যাপারে বৈরাগ্য পেয়ে বসতেই পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে সব স্পটলাইট কেড়ে নিতে দেখার পরও রোনালদো এমন নিশ্চুপ দর্শক!

Advertisement

রোনালদোর এমন ৯০ মিনিটজুড়ে দর্শক থাকার দিনে র‍্যাঙ্কিংয়ে ৪৩তম কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে পর্তুগাল।

ম্যাচে গোল করা তো দূরের ব্যাপার, রোনালদো ৯০ মিনিটে শটই নিতে পেরেছেন ৩টি। তার মধ্যে একটিও পোস্টে রাখতে পারেননি। ওই তিন শটের মধ্যে আবার একটা এমন ছিল, যেটিতে বল যাচ্ছিল ব্রুনো ফের্নান্দেসের দিকে, ফের্নান্দেস অপেক্ষাকৃত ভালো পজিশনেও ছিলেন। কিন্তু রোনালদো আগ বাড়িয়ে শট নিয়ে সুযোগ নষ্ট করেছেন।

একটা ড্রিবলও সম্পন্ন করতে পারেননি রোনালদো। ২১টা পাস দিয়েছেন, এর মধ্যে সফল পাস হয়তো ১৯টি – তবে এই ১৯টির মধ্যে সামনের দিকে পাস মাত্র ৩টি, বাকি ১৬টিই ব্যাকপাস! প্রতিপক্ষ বক্সে বলে স্পর্শই করতে পেরেছেন মাত্র ৫ বার!

Advertisement
Advertisement
Advertisement

নাহ, বয়সটা আসলেই পা জোড়ায় বেড়ি পরাতে শুরু করেছে!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ওই বয়সেরই যা রেকর্ড গড়েছেন রোনালদো! ৪১ বছর ১৩২ দিন বয়সে মাঠে নামতেই বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার ভিন্ন খেলোয়াড়দের মধ্যে (আউটফিল্ড প্লেয়ার) সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড গড়ে ফেলেছেন। কিন্তু মেসির সমান ষষ্ঠ বিশ্বকাপে নেমে ছয়টি বিশ্বকাপেই গোল করা প্রথম খেলোয়াড় বনে যাওয়ার রেকর্ডটা আজ অন্তত গড়া হলো না রোনালদোর।

কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলের মুহূর্ত। ছবি: রয়টার্স
কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলের মুহূর্ত। ছবি: রয়টার্স

পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস অবশ্য দলকে কী কৌশলে সাজালেন, সেটাও একটা প্রশ্ন বটে। নেমেছেন ৪-২-৩-১ ছকে রোনালদোর পাশে কোনো দৌড়ানোর মতো স্ট্রাইকার না রেখে। তুলনায় ৫-৩-২ ছকে নামা কঙ্গো রক্ষণাত্মক খেলে সুযোগ পেলে পাল্টা আক্রমণে উঠেছে, পর্তুগালকে ভুগিয়েছে।

৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যাওয়া পর্তুগালকে বিরতির আগে প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় নামিয়ে আনে ইওয়ান উইসার গোল। এর আগে ১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপে খেলা, বর্তমানে কঙ্গো নাম পাওয়া দেশটার বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। শেষ পর্যন্ত প্রথম পয়েন্টও এনে দিল সেই গোল।

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬কঙ্গোক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসিপর্তুগাল ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী