
সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট
ভোটের আগে এই প্রচারণার জন্য দেশজুড়ে পোস্টার টানানো হয়েছে। পোস্টারে সাদা শান্তির কবুতরের ছবি দিয়ে মানুষকে ‘যুদ্ধ নয়, নিরপেক্ষতার পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন এমপির পৃষ্ঠপোষকতায় ও পুলিশের উপস্থিতিতে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ ও থিয়েটার কার্যালয় ভাঙচুরের ঘটনাকে সরকারের জন্য অশুভ সংকেত উল্লেখ করে টিআইবি অবিলম্বে সারাদেশে দলটির ‘আত্মশুদ্ধি অভিযান’ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে।
আজ রোববার এক বিবৃতিতে টিআইবি’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন এমপির পৃষ্ঠপোষকতায়, পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় মা- শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে? রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ব পরায়ন স্বৈরাচারের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতাকর্মীদের এ জাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে?” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একশ্রেণীর নেতাকর্মীর বিরুদ্ধে সারাদেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ ওঠে। ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীসহ চট্টগ্রাম, সিলেট ও খুলনার বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট সংযোগ, এমনকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের চাঁদাবাজির হাতবদল ঘটেছে।
সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে “দুদকের আওতাভুক্ত দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন” বলে একাধিকবার মন্তব্য করলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টিআইবি মনে করে, এ ধরনের বক্তব্য চাঁদাবাজিকে আরও স্বাভাবিকতা দিয়েছে।কিশোরগঞ্জের ঘটনা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, “এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ২০২৪-এর পর ঘটে যাওয়া ঘটনাবলির ধারাবাহিকতা মাত্র। সরকারি দল যদি তাদের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তবে অদূর ভবিষ্যতে এই দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের ক্ষমতা তারা হারাবে।”
টিআইবি সতর্ক করে দিয়ে বলেছে, অনেক ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কারের মতো ব্যবস্থা নেওয়া হলেও আইনের প্রয়োগ শিথিল রয়ে গেছে। ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা পাচ্ছে। অচিরেই প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট
ভোটের আগে এই প্রচারণার জন্য দেশজুড়ে পোস্টার টানানো হয়েছে। পোস্টারে সাদা শান্তির কবুতরের ছবি দিয়ে মানুষকে ‘যুদ্ধ নয়, নিরপেক্ষতার পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহীতে পেট্রোলবোমা মেরে দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪১টি শিশু। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে ‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।