Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরপুরের রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় আসকের নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪
মিরপুরের রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় আসকের নিন্দা
আইন ও সালিশ কেন্দ্র। ছবি: আসকের ফেসবুক পেজ

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

Advertisement
Advertisement
Advertisement

আসক বলছে, প্রায় পাঁচ দশক ধরে নিম্নআয়ের মানুষের, বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানের ভবন এভাবে ধ্বংস করে দেওয়া অত্যন্ত গুরুতর ও অগ্রহণযোগ্য ঘটনা।

Advertisement
Advertisement
Advertisement

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার দিবাগত রাতে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ওষুধ, টিকা ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী লুট করে এবং পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়। ১৯৭৪ সাল থেকে সেন্টারটি মাতৃ ও শিশুসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও টিকাদানসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। এ ধ্বংসযজ্ঞের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে আসক জানায়, ঘটনাস্থল থানার সন্নিকটে এবং হামলার সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এত মানুষ কীভাবে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালিয়ে দীর্ঘ সময় ধরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দিতে পারল- তা গুরুতর প্রশ্ন তৈরি করে। পুলিশ কখন খবর পেয়েছে, কী ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও কেন ধ্বংসযজ্ঞ বন্ধ করা যায়নি, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে। দায়িত্বে অবহেলা বা নিষ্ক্রিয়তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

জাসদ কার্যালয়ে হামলা ও আটকের ঘটনায় আসকের নিন্দাআইন ও সালিশ কেন্দ্র লোগো

আসকের দাবি, হামলা ও ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও পৃষ্ঠপোষকদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্বাধীনভাবে তদন্ত করে দায় নির্ধারণ করতে হবে। পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম দ্রুত পুনঃস্থাপন এবং নারী, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আসক মনে করে, মিরপুরের এই ঘটনা শুধু একটি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনা নয়; এটি আইনের শাসন, নাগরিক নিরাপত্তা এবং রাষ্ট্রের জবাবদিহির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বিষয়: মিরপুররাজধানীনিন্দা
সর্বশেষ
  • ১

    রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

  • ২

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

  • ৩

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

  • ৪

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

  • ৫

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।